Skip to main content

যায়ান পাবলিশিং

About Us Section
আমাদের সম্পর্কে

শব্দের মাধ্যমে জ্ঞানের আলো
ছড়িয়ে যাক প্রতিটি জীবনে

ইসলামের জ্ঞানভাণ্ডারকে সহজ ভাষায়, নির্ভরযোগ্য সূত্রের আলোকে পাঠকের হাতে তুলে দেওয়াই যায়ান পাবলিশিংয়ের লক্ষ্য।

Publishing Journey Section
আমাদের গল্প

প্রকাশনা-যাত্রা

আমাদের বিশ্বাস, একটি উৎকৃষ্ট গ্রন্থ কেবল তথ্যের বাহক নয়; বরং তা চিন্তার পরিসুদ্বি, জ্ঞানের বিকাশ এবং মূল্যবোধের নির্মাণে কার্যকর ভূমিকা পালন করে।

তাই প্রতিটি প্রকাশনার ক্ষেত্রে বিষয়বস্তুর প্রামাণিকতা, ভাষার সৌন্দর্য, সম্পাদনার শুদ্ধতা এবং প্রকাশনার নান্দনিক মান— সবকিছুকেই আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি।

কুরআন, হাদিস, ফিকহ, আকিদা, ইসলামের ইতিহাস, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন, সমসাময়িক চিন্তা ও মুসলিম বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য— এসব বিষয়ে প্রামাণ্য ও মানসম্মত গ্রন্থ প্রকাশের মাধ্যমে আমরা বাংলা ভাষার পাঠকসমাজের কাছে বিশুদ্ধ জ্ঞানের একটি বিশ্বস্ত ভাণ্ডার গড়ে তুলতে সচেষ্ট।

Mission Vision Values Section
মিশন

বাংলা ভাষায় প্রামাণ্য ইসলামি জ্ঞানের একটি বিশ্বস্ত ভাণ্ডার গড়ে তোলা।

ভিশন

নান্দনিক প্রকাশনার মাধ্যমে চিন্তার পরিসুদ্বি ও মূল্যবোধের নির্মাণে অবদান রাখা।

মূল্যবোধ

জ্ঞান, প্রামাণিকতা ও উৎকর্ষ— এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা কাজ করি।

Biography Section
মুহাম্মাদ আশরাফ
প্রকাশক ও সম্পাদক

মুহাম্মাদ আশরাফ

দোয়ারাবাজার সুনামগঞ্জে বেড়ে ওঠা। আহলে ইলম পরিবারে জন্ম। চট্টগ্রামের বিখ্যাত জামিয়া ওবাইদিয়া নানুপুরে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন।

কুরআনুল কারীমের তাফসির, উলুমুল হাদিস, মুকারানাতুল আদয়ান ও ইসলামের ইতিহাসে তাঁর বিশেষ আগ্রহ। বর্তমানে তিনি জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, উত্তরা ঢাকায় হাদিসের শিক্ষক হিসেবে কর্মরত।

বাংলার বাইরে আরবি, উর্দু ও ইংরেজি জানেন। উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে 'ইসলামে শিষ্টাচার', 'জুমঘর', 'যেমন ছিল নবিজির রমজান' ও 'তাফসির এবং উলুমুল কুরআনের ভূমিকা'।

Stats and CTA Section
সংখ্যায় আমরা

ছোট প্রতিষ্ঠান, বড় যত্ন

05

প্রকাশিত বই

03

সম্মানিত লেখক

3000+

পাঠক

আমাদের প্রকাশনাগুলো ঘুরে দেখুন

যত্নে সাজানো বইয়ের সংগ্রহে আপনার পছন্দের বই খুঁজে নিন।